ভোলার মনপুরায় দুই কেজি হরিণের মাংসসহ রাকিব (১৮) নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে মাংসসহ তাকে আটক করে বন বিভাগের কর্মকর্তারা। আটককৃত রাকিব দক্ষিণ সাকুচিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
বন বিভাগের চর পাতালিয়ার বিট কর্মকর্তা আনিছুল হক জানান, চর পিয়াল থেকে হরিণ শিকার করে নিয়ে আসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টিম অভিযান চালায়। একপর্যায়ে সিরাজগঞ্জ বাজার থেকে হরিণের মাংসসহ রাকিবকে আটক করা হয়।
পরে তাকে মনপুরা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই মনপুরায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





