নওগাঁর খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার ঈদগাহ্ মাঠের মেহরাবের ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা এ এস এম আলহাজ্ব মুনসুর আলী প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

শনিবার সকালে নওগাঁ শহরের খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।

এ সময় অন্যান্যের মধ্যে খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক মোস্তাক মাহবুবুজামান মামুন, কোষাধক্ষ্য রায়হান আলম, জেলা সমবায় অফিসার (অবঃ) মোজাম্মেল হক, ব্যাংকের ম্যানেজার আব্দুল করিম, পৌর সচিব (অবঃ) মনোয়ার হোসেন, বেলাল হোসেন, সংস্থার সদস্যসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন, খাস-নওগাঁ দারুস সালাম জামে মসজিদের ইমাম আলহাজ্ব মৌলভী মোঃ আতাউর রহমান।

এমকে