বিএনপির ডাকা ৭২ ঘণ্টা হরতালের আগের রাতে রাজধানীর মালিবাগে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেয়া হয়। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ চালিয়ে আসছে বিএনপি জোট। ফেব্রুয়ারি থেকে চলছে অবরোধের সঙ্গে হরতালও। হরতাল-অবরোধ চলাকালে শুধুমাত্র পেট্রোলবোমা হামলায় এ পর্যন্ত অর্ধশতাধিক নিহত হয়েছেন।