ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার দুপুরে মৌসুমী আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন একই পরিবারের ৩ জন।

ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের আবুল কাশেমের সঙ্গে ভাগনে জামাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

বিরোধপূর্ণ ওই জমির আমন ফসলে মঙ্গলবার দুপুরে আবুল কাশেম সার দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। জামাল উদ্দিন ও তার ভাড়াটিয়া লোকজন রামদা দিয়ে কুপিয়ে আবুল কাশেম (৫২), ভাই আবুল হাশেম (৪০), মেয়ে সাজেদা আক্তার (১৫) ও মৌসুমী আক্তারকে (১৪) গুরুতর আহত করে।

আহতদের ফুলপুর হাসপতালে আনার পথে সাজেদা আক্তারের মৃত্যু হয়। সে বালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দেওয়ান জানান, বাবা আবুল কাশেম ও অন্যদের ওপর হামলার খবর পেয়ে স্কুলছাত্রী সাজেদা আক্তার ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়।

এমকে