রাজধানীর শেরেবাংলা নগরের পশ্চিম রাজাবাজার এলাকায় নূর হোসেন (২২) নামে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত রাত ৮টার দিকে তাকে কুপিয়ে আহত করা হলে নূর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে মারা যান তিনি।

নূর হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাপাইকাপ গ্রামের আবু তাহেরের ছেলে।

নূর হোসেনের চাচাতো ভাই নূর আলম বলেন, ‘নূর হোসেন আগারগাঁও এলাকায় সরকারি কোয়ার্টারের একটি বাসায় ভাড়া থাকতেন। এর আগে রাজাবাজার এলাকায় থাকতেন। সে রাতে আমার কাছে আসছিল। আমাকে জানিয়েছিল বেতন পেয়েছে। তার পকেটে বেতনের ১২ হাজার টাকা ছিল।’

নূর আলম বলেন, ‘রাজাবাজার এলাকার ঢালিবাড়ি রিকশা গ্যারেজে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাকে প্রথমে শমরিতা হাসপাতালে ভর্তি করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নূর আলমের অভিযোগ, এ ঘটনায় রাজাবাজার এলাকার নাসির ও মাসুদসহ কয়েকজন জড়িত।

এমকে