চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় একটি ড্রেনের ভেতরে থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম জানান, চৌমুহনী আছমা খাতুন সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের কাছে ড্রেনের ভেতরে নবজাতকের লাশটি দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। কোনকিছু মোড়ানো ছাড়াই লাশটি সেখানে পড়ে ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আঞ্জুমানে মফিদুল ইসলামকে লাশটি বুঝিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন,সম্ভবত রাতের আঁধারে এসে কেউ মৃত বাচ্চাটিকে ড্রেনের ভেতরে ফেলে রেখে গেছে।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





