লক্ষ্মীপুরের কমলনগরের চর কালকিনি এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার রামগতি উপজেলার সবুজ গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে আওলাদ হোসেন (২৪) ও চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার নাছিরাবাদ এলাকার আবুল কালামের ছেলে মো. স্বপন (২৫)।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রাতে ১০/১২ জনের একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।

তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ