গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২২ মার্চ এই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
গত ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মন্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় এই আসনটি শূন্য হয়।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-নির্বাচনের জন্য রবিবার থেকে মনোনয়নপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ।
তিনি আরও জানান, ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১ মার্চ প্রত্যাহার, ২ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ২২ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমই





