ময়মনসিংহের ফুলবাড়ীয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জান-মালের নিরাপত্তার জন্য জোরবাড়ীয়া হতে ভালুকজান রাস্তা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার সকাল ৯টায় এ ধারা জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

এসব স্থানে যে কোন ধরনের সভা, সমাবেশ, জনসমাগম নিষিদ্ধ হলো। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার বিষয়টি জানিয়েছেন।


এমএনজে