রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইসমাম তাহমিদ ঈশান (২০) নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর।
বুধবার বিকাল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, নিহত ঈশান এয়ারফোনে গান শুনতে শুনতে রেললাইন পার হচ্ছিলো। এসময় কমলাপুরগামী একটি ট্রেন পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, নিহত শিক্ষার্থীর বাবার নাম মো. ইব্রাহিম। ঈশান কাফরুলের ইব্রাহিমপুর থাকতেন।
জেএ





