ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার জেলে পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম পন্ডিত।
শুক্রবার(১২জুলাই) বিকেল আড়াইটার দিকে রসুলপুর ইউনিয়ন পরিষদ থেকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।
যেসব জেলে পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়, রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিখোঁজ জেলে তছিরের পরিবার ও সামছুদ্দিনের পরিবার এবং ৬নং ওয়ার্ডের নিখোঁজ জেলে জাহাঙ্গীর বলির পরিবার ও হযরত আলী শৈয়ালের পরিবার। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,পেয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
উল্লেখ্য, গত ৪ জুলাই চরফ্যাসনের তারা শামরাজ ঘাট থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে পাড়ি দেয় ট্রলার নিয়ে। তারা মোট ১৪ জন এই ট্রলারে ছিলেন। গত ৬ জুলাই ভোরে হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি থেকে ছিটকে পড়ে যায় জেলেরা। সেই থেকে নিখোঁজ তারা।
শাহীন/জেড





