উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘ মালা সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার রাতে অধিদপ্তরের আবহাওয়া বুলেটিনে সংকেত জারির বিষয়টি জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গভীর সঞ্চালনশীল মেঘ মালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর
স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল
করতে বলা হয়েছে ওই বার্তায়।

সতর্ক বাতায় বলা হয়, এর প্রভাবে দেশের উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুটের বেশি উচ্চতায় প্লাবিত হতে পারে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই