গাইবান্ধায় বজ্রপাতে কবিতা রানী (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

কবিতা রানী সুন্দরগঞ্জ উপজেলার সোনারাম ইউনিয়নের বলগ্রামের রবি দাস চন্দ্রের স্ত্রী।

সোনারাম ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, শুক্রবার দুপুরে কবিতা রানী ও তার স্বামী রবি দাসসহ কয়েকজন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে কবিতা রানীসহ পাঁচজন অগ্নিদগ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক কবিতা রানীকে মৃত ঘোষণা করেন। অগ্নিদগ্ধদের মধ্যে সেবু বালার (২৮) অবস্থা আশঙ্কাজনক।

এমবি