বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে ১৮ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ বালাপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে মিজু (২৮), সফির উদ্দিনের ছেলে শাকিল (২০) ও মৃত লুৎফর রহমানের ছেলে মাসুদ রানা (৩০)।

বুধবার (১৬ মার্চ) দুপুরে মাসুদ রানাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, মঙ্গলবার (১৫ মার্চ) দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুজাবাদ বালাপাড়া এলাকায় জনৈক ব্যক্তির কলাবাগানে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাদের আটক করা হয়। এসময় মাদকদ্রব্য ব্যবসায়ী মাসুদ রানার দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদের মধ্যে ইয়াবা সেবনের দায়ে মিজু ও শাকিলকে ভ্রাম্যমাণ আদালতে এবং ব্যবসায়ী মাসুদ রানাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ওএফ