বাংলাদেশের এবার পশ্চিম থেকে পূর্ব দিকে তাকানো উচিৎ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। বাংলাদেশের ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ইউরোপ-আমেরিকাসহ পাশ্চত্য দেশে তাদের বাণিজ্য প্রসারিত করেছেন। পূর্বে সেভাবে তা দেখা যায়নি। কিন্তু পূর্বে এখন ব্যবসার বিশাল সম্ভাবনা রয়েছে। এবার পূর্বে তাকানো উচিৎ।
বুধবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’-এ জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের ব্যবসায়ীদের এ আহ্বান জানান।
শিরো সাদোশিমা বলেন, এজন্য মানসিকতার পরিবর্তন দরকার।
বাংলাদেশে অগ্রগামী অনেক খাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু তৈরি পোশাক নয় আরও অন্যান্য বিষয়েও বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
আর পশ্চিমে নয় এবার পূর্বে তাকান
বাংলাদেশের এবার পশ্চিম থেকে পূর্ব দিকে তাকানো উচিৎ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। বাংলাদেশের ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা





