কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মধ্যে দিয়ে প্রবাহিত জিকে প্রধান খালের উপর নির্মিত পালপাড়া ব্রিজটি যে কোন মুহুর্তে ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
দীর্ঘদিন অযত্নে ও অবহেলায় ব্রীজটির রেলিং ও পাটাতন ভেঙ্গে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও কর্তৃপক্ষের উদাসীনতায় ভাঙ্গা ব্রীজটি দিয়ে প্রতিদিন শত শত ভারী ও হালকা যানবাহন জীবনের ঝূকি নিয়ে চলাচল করছে।
ব্রীজটি ভেঙ্গে পড়লে মিরপুর পৌরসভা পশ্চিম ও পূর্ব ভাগে বিচ্ছিন্ন হয়ে পড়বে। উল্লেখ্য ব্রীজটির পূর্ব পাশে মিরপুর পৌরভবন, ৪টি ওয়ার্ড সহ সাপ্তাহিক বৃহৎ পশুহাট ও পশ্চিম পাশে অবশিষ্ট ৫টি ওয়ার্ড ছাড়াও মিরপুর থানা, মিরপুর নতুন বাজার, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাইলট স্কুল, সরকারী বালিকা বিদ্যালয় ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন সরকারী ও আধা সরকারী প্রতিষ্ঠান রয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে কর্তৃপক্ষ ব্যবহার অনুপযোগী পালপাড়া ব্রীজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি নতুন ব্রীজ নির্মাণ করতে হবে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





