রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে এক আইএস সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার তাকে পাঁচ দানের রিমান্ড দিয়েছে আদালত। গ্রেফতার কৃত আইএস সদস্যের নাম ফাইয়াজ ইশহাম খান (২৪)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পূর্বে গ্রেফতার কৃত আইএস সদস্যদের তথ্যানুযায়ী ডিবি উত্তর বিভাগের একটি দল ক্যান্টনমেন্ট এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। এবং আজ শুক্রবার তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজীর করা হয়। বিজ্ঞ আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো কিছু তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

এমআর