চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই যুবককে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের একটি ধানখেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকরা হলেন- বড় বোয়ালিয়া গ্রামের মরহুম হযরত আলীর ছেলে রনি (২২) ও একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে হাফিজুর (২৪)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মেহেদী রাসেল দুই জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাঠের মধ্যে রনি ও হাফিজুরের মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।

দু’জনকেই কাঁচা পাট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত দু’জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

এমকে