রাজধানীর জুরাইন থেকে নকল সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ সাজ্জাদ হোসেন (২৯) নামে একজনকে আটক করেছে র্যাব।
র্যাব-৪ এর সহকারী পুলিশ পরিদর্শক (এএসপি) বদরুল আলম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক নকল এসএসসি, এইচএসসি, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র ও মার্কশিট উদ্ধার করা হয়।
ঢাকা, ১৯সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





