ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ) ও পুলিশের মধ্যে গোগাগুলি হয়েছে।

বুধবার রাতের এ ঘটনায় জিএনএলএ এক সদস্য আহত হয়েছে। বিদেশী পিস্তল ও গুলিসহ তাঁকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টার সময় হালুয়াঘাটের সীমান্তবর্তী রাঙ্গানিয়া স্কুল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে ব্যাস চিসিম নামে এক জিএনএলএ সদস্য আহত হন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হালুয়াঘাটের সীমান্তবর্তী রাঙ্গানিয়া স্কুল এলাকায় অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাস চিসিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় ব্যাস চিসিম আহত হয় । তাঁকে স্কুল মাঠ থেকে আহত অবস্থায় আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার হয়।

এমবি