কমলাপুর রেলস্টেশন থেকে ফেনসিডিলসহ ইমরান (২৬) ও শাহীন (২৮) নামে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রোববার সকাল পৌনে ৯টার দিকে তাদের আটক করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা চট্টগ্রাম থেকে আসা একটি ট্রেনে কমলাপুরে আসে। তারা সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল। পুলিশ এসময় তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।
এএইচ





