বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-২০১৪ নির্বাচনে চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম-ও এমদাদ হোসেন মতিন মহাসচিব পদে পুনঃ প্যানেল বিজয়ী হয়েছেন।
গত ৪জুন  এই নির্বাচন অুনষ্ঠিত হয় বলে জানান  নেতারা।
এই বিজয়ী কর্মকর্তাদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এরমধ্যে  আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ সাধারণ সম্পাদক মুহা. রোকন উদ্দিন পাঠান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, মুক্তিযোদ্ধা স্মৃতি ৭১’র সভাপতি হারুন-অর-রশিদ বীর প্রতীক, শহীদ লে. কর্ণেল হায়দার স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট. কাজী শাহানা ইয়াসমিন, ও উপদেষ্টা শাজাহান কবির বীর প্রতীক, ঢাকা বিভাগীয় সেক্টর কমান্ডারস্ ফোরামের সিনিয়র সহ-সভাপতি শেখ কবির আহমেদ, ডেমোক্রেটিক পিপলস্ পার্টির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক শেখ নুরুল হক রিপন, বিশ্ব কবিতা পরিষদের সভাপতি কবি সমরেশ দেবনাথ, বিশ্ব কবিতা কণ্ঠের সভাপতি কবি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি কনিকা হক।
[b]ঢাকা, একে, ৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]