জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৭ হিজরি/২০১৬ এবং হজ প্যাকেজ ১৪৩৭ হিজরি/২০১৬ সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।


এসএম