গাইবান্ধার পণাশবাড়ীর অসহায় বিধবা মফেলা বেওয়া (৭০) নিজেই হত-দরিদ্র। শীত নিবারনে পৃথক দু'টি সংগঠন তাকে ২টি করে ৪টি কম্বল হস্তান্তর করেন।

কিন্তু স্বচ্ছলতা নাই তাতে কি। অপরকে সহায়তা সম্পূর্ণ ঐশ্বরিক ছাড়া বিষয়টি আর কিছু ভাবা যায় না। কারন, জন্ম থেকেই দারিদ্রতা যার নিত্যসঙ্গি।

দারিদ্রতার কষাঘাতে অযত্ন-অবহেলায় তার বেড়ে উঠা। মানুষের করুনা ছাড়া যার চলেইনা। তার আবার দান-দক্ষিনা কিসের। মফেলা বললেন, মানুষের কারো নিকট কখনো কিছুই চাই না। যতদিন বেঁচে থাকবো ততদিন যে হালে আছি এ রকম চলে যেতে পারলেই সৃষ্টিকর্তার নিকট লাখো-কোটি শোকরিয়া। আর বাঁচুমই বা কতদিন। 

এক সময় হতাশার ছাপ চোঁখে নিয়ে পাশেই বসা ৯০ বছরের এক বয়োবৃদ্ধ। মফেলার কম্বলের দিকে চেয়ে চেয়ে দেখছিলেন। মানবতার দৃষ্টিতে বিষয়টি আঁচ করে কিছু বুঝে উঠার আগেই মফেলা ওই বৃদ্ধকে ১টি কম্বল দিয়ে দেন। অপর কম্বলটি দেন গাইবান্ধা বাসষ্ট্যান্ডের চা দোকানি হান্নানকে। 


রুবেল/এমএনজে