হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি স্বর্ণের বারসহ ৩জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার বিকালে স্বর্ণসহ ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন- আবু সেলিম (৫৭), দেলওয়ার হোসেন (৪২) ও ফিরোজ খান (৩৮)। সৌদির রিয়াদ থেকে তারা দেশে আসেন।
আর্মড পুলিশের এএসপি (মিডিয়া) তানজিনা আক্তার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
এআই





