এবার চট্টগ্রাম নগরীতে বিস্কুটের প্যাকেটে করে নিয়ে যাওয়ার সময় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পাহাড়তলী থানা পুলিশ। এসময় পুলিশ রাশেদুজ্জামান প্রকাশ রাশেদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ডিটি রোডে হাক্কানি পেট্রোল পাম্পের সামনে একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে বিস্কুটের প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার এসআই ফজলু জানান, গ্রেফতার হওয়া রাশেদ যশোর জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট ডি-ব্লকের নূর বক্সের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাশেদ জানান, কক্সবাজারের এক মাদক বিক্রেতা তাকে ইয়াবাগুলো দিয়েছে। ইয়াবাগুলো যশোরের বেনাপোল নিয়ে যাওয়ার কথা ছিল। নগরীর একে খান মোড়ে গিয়ে তার বাসে উঠার কথা ছিল।

রাশেদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই ফজলু।

এসএইচ