রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মামুন (২৮) নামে এক সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন।

শনিবার সকাল ৬টায়খিলগাঁওয়ের গোড়ানএলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত সিএনজি চালক মামুন সকালেরিকশা করে গোড়ান সিএনজি স্টেশনে যাচ্ছিলেন সিএনজি নিতে।

এ সময় গোড়ান এলাকায় ৪/৫ জন ছিনতাইকারী এসে গতিরোধ করে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর