বগুড়ায় গণপিটুনিতে আহত ৮ ছিনতাইকারীর মধ্যে একজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এদিকে, ছিনতাই হওয়া ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ উদ্ধার করেছে পুলিশ। 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোতালেব জানান, রাতে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের করে পালাতে গিয়ে গণপিটুনিতে আহত হন ৮ ছিনতাইকারী। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ছিনতাই হওয়া ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এএইচ