শহীদ ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধকালে এই দিনে রাঙ্গামাটির নানিয়ার চর থানার বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হানাদারদের ছোড়া মটারের গোলায় বাংলা মায়ের এই বীর সন্তান শাহাদাৎ বরণ করেন।
মহান যুক্তিযুদ্ধের বীরসেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ ১৯৭৪ সালের ১ মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালীর মধুমতি নদীর তীরে ছোট্টগ্রাম সালামতপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা নাম মুন্সী মেহেদী হাসান। তিন ভাই বোনের মধ্যে রউফ ছিলেন সবার বড়।
বাবা মেহেদী হাসান স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। ১৯৬৩ সালে তৎকালীন ইপিআর (বর্তমান বিজিবি) যোগদেন। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হন এবং মুক্তিযুদ্ধে যোগদেন।
তার শাহাদাৎ বার্ষিকীতে নিজ গ্রাম ফরিদপুর মধুখালী উপজেলার সালামতপুর (বর্তমান রউফ নগর) নানা কর্মসূচী পালন করা হয়েছে।
এছাড়া কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসএইচ





