রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত শামিম রেজা (১৬) মেহেরপুর জেলার গাংনী উপজেলার মো. সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কুয়াকাটা থেকে মেহেরপুরের দিকে যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুরে রাত ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাসটি খাদে পড়ে যায়। এসময় শামিম জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে মারা যায়। দুর্ঘটনায় বাসের আরও ৩-৪ যাত্রী আহত হন। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি