সোমবার (২২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক জাকির মাহমুদ এ নিশ্চিত করেন।
এ সংক্রান্ত চিঠি বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।
পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ)। সদস্যরা হলেন পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সিস্টেম এনালিস্ট (আইএস শাখা), সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাইকরণ), সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন)।
এতে আরও বলা হয়েছে, এ কমিটি জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজনের জন্য প্রস্তাবনা ডিজি এনআইডির কাছে উপস্থাপন করতে হবে।
জানা যায়, এনআইডি’র ৬ (ক,ক-১,খ,খ-১ গ এবং ঘ ক্যাটাগরিতে মোট আবেদন পেডিং রয়েছে প্রায় ৮৫ হাজার। যার মধ্যে ডিজির ক্যাটাগরিতে আবেদন পেন্ডিং ৬৪ হাজার।
এস