গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আরো ৪ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গি গোয়ালপাড়া রেইন্ট্রিরতলা এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া (২৫) বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ের সোহেল রানা (২৮), বগুড়ার চেলোপাড়ার রাব্বী মিয়া (২৩) ও জহুরুল ইসলাম (২৫)। আহত অপরজনের পরিচয় জানা যায়নি।

আহত ৪জনের মধ্যে সোহেল রানা ও রাব্বীকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, দুপুরে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে বগুড়া থেকে গাইবান্ধা যাচ্ছিল।

পথে অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৪ জন আহত হয়।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) ফিরোজ কবির জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভাব হয়নি। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

এমকে