মাদক ব্যবসায় সম্পৃক্ত না হওয়ায় নরসিংদীর হাজিপুরে দশম শ্রেণির স্কুলছাত্রীকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৮ জুন) রাতে নাটোরের পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতরারা হলেন- জান্নাতির শাশুড়ি শান্তি বেগম (ফেন্সী রানী), স্বামী শিপলু মিয়া (২৩), ননদ ফাল্গুনী বেগম (২০) ও শ্বশুর হুমায়ুন মিয়া (৫০)। এরা সবাই চর হাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা।
বুধবার (১৯ জুন) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের একডালা এলাকায় অভিযান চালানো হয়।
এসময় মামলার প্রধান আসামি, নিহতের শাশুড়ি শান্তি বেগম, স্বামী শিপলু, ননদ ফাল্গুনি বেগম এবং শ্বশুর হুমায়ুন মিয়াকে গ্রেফতার করা হয়। এরআগে, এ মামলায় আরো ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
মাদক ব্যবসায় রাজি না হওয়ায়, গত ২১ এপ্রিল জান্নাতি বেগমকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। গত ৩০শে মে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত ১৫ই জুন নরসিংদী সদর থানায় মামলা করেন নিহতের বাবা।
এএস





