চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে ৬৫ লিটার মদ ও ৯৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, সাতকানিয়া, পটিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

কেএইচ