গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে উপজেলার পরান গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জামায়াত কর্মী আব্দুর রশিদ, মনমথ গ্রামের হাকিমুদ্দিনের ছেলে ওসমান গণি, কিশামত সদর গ্রামের ফজলুল হকের ছেলে জামায়াত কর্মী নাজিম উদ্দিন ও ঝিনিয়া গ্রামের খিজির উদ্দিনের ছেলে আব্দুল জলিলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক আশরাফুজ্জামান।
এমআইএস





