হাজি সেলিমস্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের নিরাপত্তারক্ষীদের গাড়িতে হামলা চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার বিকাল সাড়ে চারটার দিকে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বিকালে নয়াবাজার মোড়ে সিগন্যাল দিয়ে রাস্তা আটকে রেখে হাজি সেলিমের গাড়ি যাওয়ার জন্য রাস্তা খুলে দেয়কর্তব্যরত ট্রাফিক পুলিশ। এ সময় ছয়টি দ্বিতল বাসে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই পথেই যাচ্ছিলেন।
পুলিশের সড়ক আটকানোর কারণে এই ছয়টি বাস অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিল। এর প্রতিবাদ জানালে হাজি সেলিমের সঙ্গে থাকা তার নিরাপত্তাকর্মীরা শিক্ষার্থীদের একজনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এর জেরে শিক্ষার্থীরা বাস থেকে নেমে নিরাপত্তাকর্মীদের গাড়িতে হামলা চালিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে।
পরে হাজি সেলিম গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের শান্ত করা চেষ্টা করেন। শিক্ষার্থীরা এ সময়ও শান্ত না হলে পুলিশের পাহারায় ঢাকা-৭ আসনের এই সাংসদ স্থান ত্যাগ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় হাজী সেলিমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের একাধিক আবাসিক হল জবরদখল করে রাখার অভিযোগে হাজী সেলিমের বিরুদ্ধে অনেক দিন ধরেই আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
ঢাকা. ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ //কেবি





