কথায় আছে মানুষের জটিলতা এতটাই মাত্রা ছাড়িয়েছে যে তার মন বোঝা এখন স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষেও সম্ভব নয়।
কথাটা আপাত দৃষ্টিতে সত্যি ঠিকই, কিন্তু আপনাদের কি জানা আছে, আমাদের নামের প্রতিটি অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে।
যেমন প্রথম অক্ষরটার কথাই ধরুন না। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব।
নামের প্রথম অক্ষর বলে দিতে পারে আপনার আচার আচরণ। আপনি কোন মানসিকতার অধিকারী। এছাড়া আপনার ইচ্ছাশক্তি, নিয়মানুবর্তিতা ইত্যাদি। তবে সব ক্ষেত্রেই যে এটি সঠিক হবে না, ব্যতিক্রম ঘটতেই পারে।
ইংরেজি বর্ণমালায় যেহেতু ’’এ ’‘ দিয়ে শুরু হয়, তাই মনে করা হয় এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুব আত্মবিশ্বাসী হন, সেই সঙ্গে এরা খুব অ্যাডভেঞ্চার প্রিয় এবং নানা কাজে সব সময় জড়িয়ে থাকতে পছন্দ করেন। চরিত্র হিসাবে এ অক্ষর দিয়ে শুরু নামের অধিকারিরা বেশিরভাগই স্বাধীনচেতা হন।
এক্ষেত্রে আপনার নামের প্রথমে ইংরেজি অক্ষর ‘এন’ থাকে তাহলে আপনি কিন্তু ব্যতিক্রমী ভাবনার মানুষ। জীবনযাপনে আপনি নিয়মানুবর্তী। তবে আপনার পক্ষে প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।
ইংরেজি বর্ণমালায় যদি "এম" দিয়ে যাদের নাম শুরু: এরা সাহসি, বুদ্ধিমান এবং কর্মঠ হন। বন্ধু হিসেবে বিশ্বাসযোগ্য এবং লোক ঠকিয়ে কাজ অর্জন করতে একেবারেই চান না। এমনটা মনে করা হয় যে, এমন মানুষেরা খুব আবেগপ্রবণ হওয়ার করণে ভুল জিনিস মেনে নিতে খুব কষ্ট হয় এদের। একথায় বিপ্লব যেন এদের রক্তে। বুঝতেই পারছেন তো আবেগপ্রবণ এবং বিপ্লবী, এর থেকে ভয়ঙ্কর কম্বিনেশন আর হয় না বললেই চলে।
ইংরেজি বর্ণমালায় যদি ‘ও’ হয়নামের প্রথমে অক্ষর তাহলে আপনার নৈতিকতাবোধ অনেক বেশি জোরালো। আপনি বিশ্বাস করেন সবকিছুরই একটা সীমাবদ্ধতা, নিয়ম, শৃঙ্খলা থাকা উচিত। হিংসা আপনার চেতনার পক্ষে বিশেষ এক সমস্যা হতে পারে।
ইংরেজি বর্ণমালায় যদি ‘পি’ হয় তাহলে আপনি খুব বুদ্ধিমান/বুদ্ধিমতি। প্রথম দেখাতেই লোকেরা আপনাকে দেখে প্রভাবিত হয়ে যায়। কিন্তু আপনি একটা দূরত্ব বজায় রেখে চলতে চান। তবে আপনি অনেক বিশ্বাসপ্রবণ মানুষ।
ইংরেজি বর্ণমালায় যদি ‘কিউ’ হয় তাহলে আপনি একজন টাকা টানার চুম্বক বা মানি ম্যাগনেট। কিন্তু আপনার অস্থিরতা আপনাকে আর্থিক পতনের দিকে নিয়ে যেতে পারে। আপনি জন্ম থেকেই নেতৃত্ব দানের ও অন্যকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করতে পারেন।
ইংরেজি বর্ণমালায় যদি ‘আর’ হয় তাহলে কাজের দিক থেকে আপনি খুব সচেতন। কাজে ফাঁকি দেয়া আপনার পছন্দ নয়। এছাড়া খুব আপনি দয়ালু হৃদয়ের মানুষ।
ইংরেজি বর্ণমালায় যদি ‘এস’ হয় তাহলে আপনার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে ভীষণ আকর্ষণীয় শক্তি। আপনার উষ্ণ হৃদয়বোধ ও বিনীত ভাব থাকার জন্য আপনি সবাইকে গভীরে টেনে নেন। আপনি প্রতিটি সিদ্ধান্ত সাবধানে বিবেচনা করে নেন। আর আপনার ভাবাবেগ সব সময় এক মাত্রায় থাকে না। অর্থনৈতিক অবস্থাও এদের মন্দ হয় না। স্বপ্ন দেখতে এরা খুব পছন্দ করেন। আর সেই অনুযায়ী জীবন চালানোর চেষ্টাও করে থাকেন।
ইংরেজি বর্ণমালায় যদি "টি" দিয়ে যাদের নাম শুরু: কেরিয়ারের পাশপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এরা খুব সচেতন হন। তাই তো সব সময় নতুন কিছু জানার চেষ্টায় লেগে থাকেন। তবে অন্যের লাভ লাইফ নিয়ে এরা খুব হিংসাপ্রবণ হন। এই একটা বিষয় বাদ দিলে এমন মানুষরা চরিত্রগত দিক থেকে বেশ ভাল হন।
ইংরেজি বর্ণমালায় যদি "জেড" দিয়ে যাদের নাম শুরু: এরা বিশ্বাসী এবং বন্ধুবৎসল হন। তবে এতটাই বুদ্ধিমান হন যে কূটনীতিক হিসেবে বেশ সুনাম অর্জন করেন। আর এরবার যদি এরা কথা দিয়ে দেন, তাহলে সেই কথা রাখেনই। এক কথায় মন এবং মস্তিষ্কের এক আজব মেলবন্ধন হলেন এমন মানুষেরা।
এএস





