ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তিন্নি (২) বলে জানা যায়।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত মোশাররফ হোসেন মুছার মেয়ে।

নিহতের খালু বক্কার শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরের পর বাড়ির উঠানে খেলা করছিল তিন্নি। হঠাৎ তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ