দিনাজপুর জেলার চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে আরিফ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরিফ হোসেন শান্তির বাজার গ্রামের ভ্যানচালক রাজু আহমেদের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু আরিফ হোসেন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এলাকার লোকজন পানিতে ভাসতে দেখে থেকে তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেজবাহুল মোকার রবিন ও মেডিক্যাল অফিসার নাহিদ আফসানা জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এমআর