টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল-৪ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান সকালে প্রতীক বরাদ্দ করেন।
বরাদ্দ অনুযায়ী কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী ‘গামছা’ এবং আওয়ামী লীগ মনোতিত মো. হাসান ইমাম খান ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এছাড়াও বিএনএফ এর মো. আতাউর রহমান খান ‘টেলিভিশন’ এবং এনপিপি’র মো. ইমরুল কায়েস ‘আম’ প্রতীক পেয়েছেন।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।
এআই
জাতীয়
কাদের সিদ্দিকী গামছা, হাসান ইমাম নৌকা
টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে।





