উখিয়ার মরিচ্যা চেকপোস্টে ১২ বোতল বিদেশি মদ ও ১২০ ক্যান বিয়ারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

বুধবার রাতে উখিয়া থেকে কক্সবাজারগামী সিএনজিতে (কক্সবাজার থ-১১-৩৩৮৬) তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন, উখিয়ার পশ্চিম মরিচ্যার মো. মনির হোসেনের ছেলে মো. সোনা আলম (২৫), জালিয়াপালংয়ের পশ্চিম পার্নাশিয়ার হাজী ফয়েজ আহমদের ছেলে মো. আনিসুর রহমান (২১), রামুর মীর্জা আলী দোকান এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুল কবির (২০)।

কক্সবাজারস্থ ১৭ বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওএফ