গাইবান্ধার সাদুল্যাপুরে ২য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠায় স্কুলের নৈশ প্রহারী আ. রউফ মিয়া (৩৫) আটক। ছান্দিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে অধ্যায়নরত এবং আ. রউফ মিয়া একই স্কুলের নৈশ প্রহরী হিসেবে কর্মরত।

রোববার সকালে এ ঘটনায় স্কুলে সালিশ বসলে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের আসবাপত্র ভাঙচুর করেন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়োন্ত্রনে আনেন। এসময় ঘটনার সাথে জড়িত আ. রউফকে আটক করেন।

স্থানীয়রা জানান, সাদুল্যাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে ও ছান্দিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত নৈশ্য প্রহরী গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আরাজী ছান্দিয়াপুর গ্রামের ফলোয়ার মিয়ার ২য় শ্রেণির ওই ছাত্রীকে ফুসলিয়ে বিদ্যালয়ের ছাদের উপর ডেকে নেয়। এসময় ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠায় ব্যর্থ হয় রউফ মিয়া। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানান।

এ ঘটনায় রোববার সকালে বিদ্যালয়ে এক সালিশ বৈঠক বসলে উত্তেজনার সৃষ্ঠি হয় এবং বিদ্যালরের আসবাপত্র ভাঙচুর করেন স্থানীয় জনগণ। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় ওই ছাত্রী মা রাশেদা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

জেড