সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনিসুর রহমান কাশিমাড়ি ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বর ও মৃত আনসার আলী গাজীর ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ কেটে সড়ক অবরোধ, সহিংসতা, হরতালে নাশকতা সৃষ্টিসহ তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





