ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় রূপা (১২) নামে এক কিশোরী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বাগুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামের রুহুল আমিনের মেয়ে রূপা বেগম ময়মনসিংহ- শেরপুর সড়কের তারাকান্দা থেকে মাহেদ্র যোগে বাড়ি ফিরছিল। বাগুন্দায় নেমে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালক গেছে।

জেড