গাইবান্ধায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার বিভিন্ন স্থানে রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় পলাশবাড়ী থানায় বিএনপি-জামায়াতের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এসএইচ





