কক্সবাজার শহরে সুইমিং পুলে গোসল করতে নেমে পানিতে ডুবে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত. সাগর সদর উপজেলা চৌফলদন্ডীর মোহাম্মদ বেদার মিয়ার ছেলে।
সোমবার বেলা ১২টায় শহরের হলিডের মোড়ের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। মৃত. ফয়েজ মোহাম্মদ সাগর (১৪) কক্সবাজার কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সাগর একা সুইমিং পুলে গোসল করতে যায়। পরে হোটেল কর্তৃপক্ষ তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে এসে লাশ উদ্ধার করে।
তার পরিবার জানায়. সাগর মৃগী রোগে আক্রান্ত ছিল।কক্সবাজার থানা পুলিশ জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এআই





