আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় কুষ্টিয়ার কুমারখালীর মীর মশাররফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ।

কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম জানান, শনিবার সকালে তিনি জানতে পারেন কুষ্টিয়ার কুমারখালীর লাহিনী পাড়ার মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এ অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল জলিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা আইনে ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানায়।

এআর