ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো। জ্ঞানের আলো সাথে নিয়ে, দেশটাকে গড়বো। এই শ্লোগানে খাগড়াছড়ি জেলার গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যেগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠণটির উপদেষ্টা মন্ডলির সভাপতি ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদিন। বিশেষ অতিথি ছিলেন, গুইমার ইসলামিয়া দাখির মাদ্রাসা পিটিআই কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মফিজুল ইসলাম, আ.ন.ম রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা প্রাক্তন ছাত্র পরিষদ সংগঠণ প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় গরীর ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনে আরো উৎসাহ পাবে। এসময় বক্তারা প্রাক্তন ছাত্র পরিষদকে ছাত্রকল্যাণ ও জনকল্যাণ মূলক কার্যক্রম আরো ব্যাপকভাবে চালিয়ে যাওয়ার আহবান জানান। পরে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: ইউছুপ, মাওলানা খুরশেদ আলম, মাওলানা নুরুল আলম, মো: শামসুল হক, মো: নাজমুল হক, মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা আবুল কাশেম, প্রাক্তন ছাত্র পরিষদের অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সহকারী অর্থ সম্পাদক আরিফ হোসাইন, ক্রিড়া সম্পাদক মেহেদি হাসান, প্রচার সম্পাদক নুরুন নবী, শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক আমির হোসাইন প্রমূখ।
আবুবকর/জারিফ





