প্রেমের টানে সুদুর অস্ট্রেলিয়া থেকে মাগুরায় এসে সংসার পেতেছেন আসান ক্যাথরিনা নামের নারী। মাগুরা শহরের কলেজ পাড়ার ছেলে কাজী মারুফুজ্জামান চন্দনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অসি নারী ।

স্বল্প সময়েই মাগুরা ও তার মানুষকে আপন করে নিয়েছেন এই বিদেশিনি। ক্যাথির এই মাগুরা প্রীতির গল্প এখন সবার মুখে মুখে। তাকে দেখতে ভিড় করছেন অনেকে।

আজ রোববার সকালে চন্দনের কলেজ পাড়ার বাসভবনে সাংবাদিকরা কথা বলেন এই দম্পতির সঙ্গে। আলাপকালে আসান ক্যাথরিনা বলেন, ‘এদেশে এসে আমি খুব খুশি হয়েছি। ভাবতেও পারিনি এদেশের মানুষ আমাকে এতটা আপন করে নেবে। আমার স্বামীর পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্য এমনকি প্রতিবেশীরাও আমাকে নিজের পরিবারের মানুষের মত করেই আদর করছেন। ভালবাসছেন। তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। মনেই হচ্ছে না সুদুর অস্ট্রেলিয়া থেকে নিজের পরিবার ছেড়ে আমি বাংলাদেশের মাগুরা নামের একটি ছোট্ট শহরে এসেছি। আমার স্বামীর পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবাই আমাকে খুব আপন করে নিয়েছে। বিশেষ করে শিশুরা আমাকে তাদের বন্ধুর মত আপন করে নিয়েছে। ওদের সঙ্গে নাচ করেছি, সেলফি তুলেছি। খুব খুব খুব আনন্দ করছি।’

এই বিদেশিনী প্রসঙ্গে কাজী মারুফুজ্জামান চন্দন জানান, অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুবাদে বিশ্ববিদ্যালয়ে ক্যাথির সঙ্গে তার পরিচয় থেকে পরিণয়। তারা দুইজনই মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ের ¯œাাতক শ্রেণির শিক্ষার্থী।পারিবারিকভাবে সবাই তাকে ক্যাথি বলেই ডাকে। ইতোমধ্যে আনন্দঘন পরিবেশে তারা বধুবরণ অনুষ্ঠানও সেরেছেন। এতে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।