বিসিএস (পুলিশ) ক্যাডারের ‌পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি/পদায়ন করা হয়েছে।

এসব পুলিশ কর্মকর্তা বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা। তারা পদোন্নতি পেলেও পদ না থাকায় ইনসিটো হিসেবে স্ব স্ব জায়গায় কর্মরত ছিলেন।

জনস্বর্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বদলি-পদায়ন পুলিশ কর্মকর্তারা এখানে

এমবি